• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২১
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

যে কারণে সোমালি জলদস্যুদের থামানো যাচ্ছে না

প্রতিনিধি: / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: প্রায় ছয় বছর পর আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। এর আগেও অঞ্চলটিতে একের পর এক জাহাজে হামলা করে নাবিকদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের একাধিক ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে একজোট হয়ে জলদস্যুবিরোধী অভিযান চালিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ। ফলে উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় জলদস্যুদের আক্রমণ। কিন্তু গত কয়েক মাসে অন্তত ১৪টি জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের সমুদ্র-নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। যে কারণে প্রশ্ন উঠছে, কেন সোমালিয়ার জলদস্যুদের থামানো যাচ্ছে না?
‘হর্ন অব আফ্রিকা’
পূর্ব আফ্রিকার একটি অংশের নাম ‘হর্ন অব আফ্রিকা’। ত্রিকোণাকৃতির ভৌগোলিক মানচিত্রের কারণেই অঞ্চলটিকে এই নামে ডাকা হয়। একে ‘সোমালি উপদ্বীপ’ও বলা হয়। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি। আর ‘হর্ন অব আফ্রিকা’র বড় একটি অংশ জুড়েই আছে সোমালিয়া। দীর্ঘ সময় ধরে চলা দেশটির যুদ্ধবিগ্রহ এবং অর্থনৈতিক দুর্দশা ও সমুদ্র উপক‚ল রক্ষায় প্রশাসনের শক্তিশালী উপস্থিতি না থাকায় অঞ্চলটিতে নাশকতা বাড়তে থাকে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে জলসীমার নিরাপত্তায় সরকারি বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে বাড়ে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি। ফলে ক্ষতির মুখে পড়েন স্থানীয় জেলেরা। যে কারণে সোমালিয়ার সমুদ্র এলাকায় বিদেশিদের এই শোষণ বন্ধে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে ঐ অঞ্চলে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধের চেষ্টা করে। কিন্তু বিদেশি জাহাজ জিম্মি করে পাওয়া মুক্তিপণের অর্থ পেয়ে দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে অনেক সোমালিয়ান তরুণ। বিশেষ করে অন্য গোষ্ঠী বা ইসলামি মিলিশিয়াদের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরক্ষা বা আঞ্চলিক নির্বাচনী প্রচারণার জন্য অর্থের প্রয়োজনে তারা এই কাজে উৎসাহ দিয়ে থাকে।
বেড়েছে আক্রমণের ঘটনা
সোমালিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এডেন উপসাগরের পথ ধরে বছরে প্রায় ২০ হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সুয়েজ খালের এই পথটি এশিয়া থেকে ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার সবচেয়ে দ্রæততম পথ। ফলে স্বাভাবিকভাবেই জাহাজ মালিকরা পণ্য পরিবহনে এই পথটিকেই বেছে নেয়। কিন্তু তাতে সমস্যা বাধায় সোমালি জলদস্যুরা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের (আরইউএসআই) তথ্যমতে, গত ছয় বছরের যে কোনো সময়ের তুলনায় শেষ তিন মাসে ‘হর্ন অব আফ্রিকা’য় জাহাজ ও নাবিক জিম্মি করে উচ্চ মুক্তিপণ চাওয়ার ঘটনা বেড়েছে। পূর্ব আফ্রিকান জলসীমার দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক সংস্থা ইন্ডিয়ান ওশান কমিশনের (আইওসি) মতে, ইসলামপন্থী জঙ্গি সোমালিয়াভিত্তিক আল-শাবাব গোষ্ঠীর কারণে সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের আক্রমণের ঘটনা বেড়েছে। তাদের ধারণা, চুক্তির মাধ্যমে আক্রমণকারীদের সুরক্ষা দেওয়ার বিনিময়ে ঐ গোষ্ঠী মুক্তিপণ আদায়ের একটি অংশ পায়। তাছাড়া লোহিতসাগরে হুতিদের আক্রমণের কারণে নৌবাহিনীর বেশির ভাগ নিরাপত্তা ঐ অঞ্চলে চলে যাওয়াও একটি বড় কারণ। রয়্যাল ডেনিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক ট্রোয়েলস বুরচাল হেনিংসেন বিবিসিকে বলেন, নিরাপত্তা ঘাটতির কারণে সোমালিয়া উপক‚লে জাহাজ হামলা ছিনতাইকারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। তিনি বলেন, জলদস্যুতা বেড়ে যাওয়ায় ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক বাহিনী এই জলসীমায় টহল দেওয়া শুরু করে। কিন্তু সা¤প্রতিক সময়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আক্রমণের কারণে লোহিতসাগরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
যেসব কারণে অপ্রতিরোধ্য সোমালি জলদস্যুরা
সাধারণত ছোট স্পিডবোটে করে এসে দড়ি আর মই দিয়ে জাহাজে উঠে জাহাজের নাবিকদের জিম্মি করে ফেলে সোমালি জলদস্যুরা। আর কোনো উপক‚লরক্ষী বা পুলিশের শক্তিশালী উপস্থিতি না থাকায় প্রায় বিনা বাধায় সশস্ত্র এই জলদস্যুরা জিম্মি করা জাহাজ সোমালিয়া উপক‚লে নোঙর করতে পারে।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজকে এক সাক্ষাৎকার দেন গিলস মেরিট। সে সময় তিনি ব্রাসেলসভিত্তিক থিংকট্যাংক সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স এজেন্ডার পরিচালক ছিলেন। গিলস বলেন, এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে যে, আমরা এমন এয়ারক্রাফট চালাতে পারি যা চলমান যে কোনো কিছু চিহ্নিত করতে পারে। কিন্তু স্পষ্টতই আমরা ছোট নৌকার মধ্যে মেশিনগান হাতে কিছু তরুণকে দেখতে পাই না। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, তাদের রাডারে জলদস্যুদের টহল ধরা পড়ে এবং তারা জাহাজের ক্রুদের সতর্কও করে। কিন্তু ভারত সাগর থেকে এডেন উপদ্বীপ অঞ্চলটি বিশাল। ফলে যুদ্ধজাহাজ প্রত্যেক নৌযানকে সুরক্ষা দিতে পারে না, আবার সবসময় ঘটনার পর সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিতও হওয়া সম্ভব হয় না। আবার জলদস্যুদের কোনো স্পিডবোট দেখা কিংবা এর অবস্থান শনাক্ত করাই যথেষ্ট না। সামরিক কর্মকর্তাদের মতে, সমুদ্রের আড়াই মিলিয়ন বর্গমাইল এলাকা ছিনতাইপ্রবণ, যা পুরোপুরিভাবে টহল দেওয়া কার্যত অসম্ভব। এছাড়াও জলদস্যুরা বড় আকারের ‘মাদার শিপ’ ব্যবহার করে। এটি ব্যবহার করেই তারা সমুদ্রের মধ্যখানে ছোট নৌযান থেকে আক্রমণ চালায়। সমস্যা হলো এই বড় জাহাজগুলোও মূলত ছিনতাই করা। ফলে এগুলো দেখতে অন্য যে কোনো মাছ ধরার নৌকার মতো। যার কারণে সমুদ্রে চলাচল করা এমন হাজার হাজার নৌকার মধ্য থেকে দুর্বৃত্তদের জাহাজ খুঁজে বের করা প্রায় অসম্ভব। এছাড়া জাহাজের নিয়ন্ত্রণ জলদস্যুদের হাতে চলে গেলে যে কোনো পদক্ষেপ নেওয়াও কঠিন হয়ে যায়। কেননা জিম্মি নাবিকদের প্রাণ তাতে ঝুঁকির মধ্যে পড়ে। আর এই জলদস্যুরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সঙ্গে থাকে ভারী অস্ত্র আর গ্রেনেড। ফলে সোমালি জলদস্যুদের থামানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। সূত্র: বিবিসি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com