• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮
সর্বশেষ :
তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব

ফাহিমা বোলারদের নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৭৮ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরও ২০০ রানের নিচে আটকাতে পারেনি বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটে সে রান তাড়া করতে গিয়ে ১১৮ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। হারের পর বোলারদের দুষেছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে শনিবার নাহিদার সঙ্গে ভিন্নমত পোষণ করলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। এক প্রশ্নের জবাবে ফাহিমা বলেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিন শর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারদের বিপক্ষে তারা ভুগেছে।’  ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হার দেখিয়েছে কঠিন বাস্তবতা। যে বাস্তবতা মেনে নিয়ে সিরিজে ফেরার লড়াইয়ে রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবেন নিগার সুলতানারা। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জও আছে। কারণ সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে পয়েন্ট টেবিলের সেরা ৬-এর মধ্যে থাকতে হবে। এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ বিশ্বকাপ খেলার টিকিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির দিকে মনোযোগ দেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। ফাহিমা বলেন, ‘ রোববার আমরা ভালো খেলার চেষ্টা করব। আসলে ক্রিকেট খেলাটাই এমন। একটা চাপ থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আমরা ক্যারিয়ার কতটা বিল্ড করতে পেরেছি। এখানে সবার সুযোগ আছে। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন। বড় দলের বিপক্ষে চাইব আমাদের সেরাটা খেলার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com