• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

বুবলীর দুই সিনেমা এবারের ঈদে

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: আসছে ঈদে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এরমধ্যে একটি ‘দেয়ালের দেশ’। এটি পরিচালনা করেছেন মিশুক মনি। সিনেমায় বুবলীর নায়ক শরীফুল রাজ। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছে। এ সিনেমাটি ব্যতিক্রম। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। বিশেষ করে আমার জন্য এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। সেই ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং আমার সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে ‘দেয়ালের দেশ।’ ঈদে বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমাটির নাম ‘মায়া’। এটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে বুবলীর নায়ক সাইমন সাদিক। আরও রয়েছেন আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com