• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০
সর্বশেষ :
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান

জয়া ওয়েব সিরিজের দুনিয়ায়

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’। এটি নির্মাণ করবেন ‘মহানগর’ খ্যাত আশফাক নিপুণ। গত মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি। খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে এতে জয়া আহসান ছাড়া আর কে রয়েছেন তা এখনো জানা যায়নি। গল্পে দেখা যাবে, সরকারি নি¤œপদস্থ কর্মচারী একজন মহিলা ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাক্সক্ষী মহিলাটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অঙ্কের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে মহিলাটি। এদিকে চতুর্থবারের মতো ফিল্মফেয়ারের মনোনয়ন পেলেন জয়া আহসান। এর মধ্যে ‘দশম অবতার’ সিনেমার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং ‘অর্ধাঙ্গিনী’র জন্য এ বছর তিনি পেয়েছেন পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন। এর আগে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। উল্লেখ্য, ‘গল্পের নতুন অধ্যায়’ শিরোনামে তাদের নতুন সিজনে নির্মিত হচ্ছে আরও পাঁচটি সিরিজ। সিরিজগুলোতে কলকাতা এবং বাংলাদেশি শিল্পীদের দেখা মিলবে। এছাড়াও প্রথমবারের মতো হইচয়ের সঙ্গে হাজির হবেন বেশ কয়েকজন ঢাকাই তারকা এবং নির্মাতা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com