• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

রাজিথা ছিটকে গেলেন

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: পিঠে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রীলংকার পেসার কাসুন রাজিথা। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিলেটে প্রথম টেস্ট চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। ঐ অবস্থায় চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ইনজুরি নিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। ম্যাচে ১১২ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয়ে বড় অবদান রাখেন রাজিথা। রাজিথার ইনজুরি নিয়ে বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘পিঠের বাঁ-পাশের উপরের দিকের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রাজিথা। পুনর্বাসন শুরু করতে দেশে ফিরবেন তিনি।’ রাজিথার বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন পেসার আসিথা ফার্নান্দো। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে প্রথম টেস্ট এবং পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আসিথা। কিন্তু ইনজুরি থেকে দ্রæত সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে তাকে। দেশের হয়ে ১৩ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন আসিথা। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট আছে তার। ২০২২ সালে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টের এক ইনিংসে ৩টি এবং ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৪ ও ৬ উইকেট নেন আসিথা। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও মিরপুরে ম্যাচ সেরা আসিথার বোলিং নৈপুন্যে ১০ উইকেটে জিতেছিলো শ্রীলংকা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী শনিবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com