• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১২
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

পরিণীতি অন্তঃসত্তা প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৭৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনোদন: কিছু দিন পরেই মুক্তি পাবে পরিণীতি চোপড়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘চমকিলা’। সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে গত বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলো সামনে আসার পরেই নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা। আর তার পরই সমস্ত গুজবে পানি ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন— ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’ তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী। কিছু দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডা জানিয়েছেন, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com