• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ভারতীয় নৌবাহিনী জলদস্যুর হাত থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করল

প্রতিনিধি: / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিদেশ : আরব সাগরে জলদস্যুর কবলে পড়া একটি ইরানি মাছ ধরা নৌযানে অভিযান চালিয়ে ২৩ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। আল কামবার-৭৮৬ নামের ওই নৌযানটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। খবর এনডিটিভির। এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, ২৮ মার্চ সন্ধ্যায় মাছ ধরা নৌযানটি জলদস্যুদের কবলে পড়ার সংবাদ আসে ভারতীয় নৌবাহিনীর কাছে। সঙ্গে সঙ্গেই আরব সাগরে মোতায়েন দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ অপহৃত জাহাজটি উদ্ধারে রওনা হয়ে যায়। এরপর প্রায় ১২ ঘণ্টা জলদস্যুদের সঙ্গে কৌশলগত জবরদস্তিমূলক তৎপরতার মাধ্যমে ওই মাছ ধরা জাহাজটিকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এরপর নিরাপদে উদ্ধার করা হয় জাহাজের ক্রুদের, যাদের মধ্যে ছিলেন পাকিস্তানের ২৩ জন নাগরিক। পরে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা পুরো জাহাজটিকে জীবাণুমুক্ত করে এর সাগরে অভিযানের সম্ভাব্যতা নির্ণয় করে জানায়, এটি সাগরে যাত্রা করতে পারবে। ভারতীয় নৌবাহিনীর সদস্যরা আল কামবার-৭৮৬ এর কাছ থেকে বার্তা পেয়ে ২৯ মার্চ এর গতিপথ আগলে দাঁড়ায়। এই কাজে নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধাকে সহায়তা করে গাইডেড মিসাইলবাহী ফ্রিগেট আইএনএস ত্রিশূল। মাছ ধরা জাহাজটি এ সময় ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনের দ্বীপ সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় ওই জাহাজটিতে ৯ জন জলদস্যু ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com