• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান

ডিপজল নিপুণকে ইঙ্গিত করে ক্ষোভ ঝাড়লেন

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট অংকের অর্থ লেনদেনের কথা গত মাসেই বলেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতি সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে বিদায় নেন এই কিংবদন্তি অভিনেতা। এরপরই বিষয়টি মুখ খুললেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মনোয়ার হোসেন ডিপজল। গত রোববার দুপুরে মিশা সওদাগর-ডিপজল প্যানেলের পক্ষ থেকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা। এরপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়েও মুখ খুলেন ডিপজল। ডিপজল বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিৎ। যারাই এই কাজ করেছে তাদের উচিৎ এটা বন্ধ করা। আমাদের মানুষ অস্বচ্ছল থাকতে পারে, টাকা চাইতে পারে কিন্তু এভাবে না। কিছু টাকায় বিক্রি যারা হন, তারাও এই টাকা কয়দিন খাবেন? বড়জোড় ১ মাস। তারপর কী করবেন? আমার কথা টাকার দিকে না তাকিয়ে দেখেন সমিতির কিসে ভালো হবে। দেখেন আমার কথা আর জবান মিল আছে কি-না? অবশ্যই আমার জবান মিল আছে। এই অভিনেতা আরও বলেন, নির্বাচন হবে, জয় পরাজয় আছে। তবে এবার ভালো করার জন্য আসছি, নেওয়ার জন্য আসিনি। জীবনভর এখানে দিয়ে এসেছি, এবারও যা লাগে দেব কিন্তু ভালো কিছু আশা করে। নতুন সিনেমার কাজের বিষয়ে তিনি বলেন, আমি নিয়মিত সিনেমা প্রযোজনা করি। নির্বাচনের আরও ছয়-সাতটি সিনেমার কাজ শুরু করব। যেগুলো বিগ বাজেটের সিনেমা হবে, ভিন্ন দেশ থেকে অভিনয়শিল্পীরাও আসবে। নতুনত্ব কিছু চমক দেখাব। আসছে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন কমিশনারের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য এ জে রানা ও আরেক সদস্য বি এইচ নিশান। মনোনয়ন বিক্রি শুরু হয় গত শনিবার চলে গত রোববার বিকেল চারটা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০০০টাকা। জমা দেওয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০ হাজার, সহ-সভাপতি পদে ২০ হাজার, সম্পাদকীয় পদের জন্য ১৫ হাজার, কার্যনির্বাহী পদের জন্য সাত হাজার এবং সমপরিমান টাকা আপিল ফি প্রতিটির ক্ষেত্রেও প্রযোজ্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com