• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত

কঙ্গনা বিলাসবহুল মার্সিডিজ কিনলেন

প্রতিনিধি: / ৪৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: রাজনীতিতে যোগদানের পরই নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গত রোববার সকালে মুম্বাইয়ে নতুন গাড়িতে চড়ে পাপারাৎজিদের সামনে হাজির হন বলিউড ‘কুইন’। কঙ্গনার এই গাড়িটি মার্সিডিজ মেব্যাক জিএলএস। কঙ্গনার আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে, মার্সিডিজ মেব্যাক এস ৬৮০। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কঙ্গনার কেনা নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়ির দাম ২.৪৩ কোটি টাকা। বেশ কয়েকজন বলিউড তারকা যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, নীতু কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই গাড়ির কালেকশন। এটি কঙ্গনার দ্বিতীয় মার্সিডিজ গাড়ি। কঙ্গনার কাছে ছিল মার্সিডিজ মেব্যাক এস ৬৮০, যার দাম ৩.৬ কোটি টাকা। মেনস এক্সপি’র রিপোর্ট অনুসারে, একটি বিএমডবিøউ ৭ সিরিজের ৭৩০ এলডি, একটি মার্সিডিজ জিএলই ৩৫০ডি সাভ এবং একটি অডি কিউ-৩ রয়েছে কঙ্গনার গাড়ির কালেকশনের মধ্যে। মুম্বাইয়ে তাঁর দুটি সম্পত্তি রয়েছে, যার একটি অফিস এবং একটি বাড়ি। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির পক্ষ তাঁকে টিকিট দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কঙ্গনা। এরই মাঝে তাঁর নতুন গাড়ি কেনার খবর এসেছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি।’ ভারতের জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের , শ্রেয়াস তালপাড়ে , মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com