• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ; চালক আহত

প্রতিনিধি: / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

পাইকগাছা খুলনা প্রতিনিধি: পাইকগাছায় ঈদের দ্বিতীয় দিনে মটরসাইকেলের ধাক্কায় রঘুনাথ মন্ডল (৫২) নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল  আনুঃ সাড়ে ৪টার দিকে লস্কর ইউপির খড়িয়া ঢেমসাখালীতে পাইকগাছা-গড়ইখালী সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রঘুনাথ ঢেমসাখালীর মৃতঃ বসন্ত মন্ডলের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা ও পারিবারিক সুত্র বলছেন, রঘুনাথ ঘটনার পুর্ব বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এ সময় চালক সুমনের দ্রুত গতির বাইকের ধাক্কায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়ে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে তাকে  খুলনা সিটি মেডিকেলে নেয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঃ ঘোষনা করেন। তিনি স্ত্রীসহ ৩ কন্যা রেখে গেছেন। আহত বাইক চালক সুমন নামক কিশোরের বাড়ি চাঁদখালী ইউপি’র মৌখালীতে। তার গন্তব্য ছিল মামার বাড়ী খড়িয়া খালপার গ্রামে।
গাড়িটি আটক করেছে থানা পুলিশ । এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি ওবায়দুর রহমান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com