• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার

আশাশুনিতে পুলিশী অভিযানে আসামী আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৮২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
আশাশুনিতে পুলিশী অভিযানে আসামী আটক

🖼️ ফটো কার্ড তৈরি করুন
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামী ও নিয়মিত মামলার সাত আসামীকে আট করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই সাব্বির আহমেদ, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা নং-১৮(৫)২৪ এর আসামী উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে আনারুল ইসলাম সরদার, তুয়ারডাঙ্গা গ্রামের আঃ আহাদ মোল্যার ছেলে আবু বক্কর সিদ্দিক, নিয়মিত মামলা নং-১৯(৫)২৪ এর আসামী উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হবি সরদারের ছেলে আইজুল সরদার, নূর হোসেন গাজীর ছেলে মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের ছেলে আবু মুছা মোড়ল, মৃত জোনাব গাজীর ছেলে রেজাউল গাজী, নিয়মিত মামলা নং-২০(৫)২৪ এর আসামী উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর ছেলে কামাল গাজী ও সিআর পরোয়ানা-২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের ছেলে আজাদুল ইসলামকে থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয়।
আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com