• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

দেবহাটায় দূ-র্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন, ২৪ ইং সকাল ১১টায় এ উপলক্ষ্যে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

 

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সতিকা সরকার প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com