• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্ত্রীকে অন্য পুরুষের সাথে ঘুরতে দেখে স্বামীর আ ত্ম হ ত্যা!

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ জুন, ২০২৪

সাতক্ষীরার দেবহাটায় অন্য পুরুষের সঙ্গে স্ত্রীকে ঘুরতে দেখে আত্মহত্যা করেছেন স্বামী আব্দুস সালাম। শুক্রবার (২১জুন) দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা মাঝের পাড়া গ্রামে ঘটনা ঘটে। জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর আগে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিয়ে হয়। তাদের পরিবারে ৮ বছরের একটি ছেলে রয়েছে।

 

নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তার ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামে আরেকজন ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাদেরকে হাতেনাতে ধরা হয়। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু বার বার সালিশ করার পরও তারা ওই পরকীয়ার সম্পর্ক থেকে বের হননি।

 

পরবর্তীতে এ কষ্ট সহ্য না করতে পেরেই বাড়িতে ফিরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সালাম।

 

ওসি শেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com