• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৩
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার

দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৯৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ আগষ্ট বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান মুকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক আবিদ হাসান তানভির, ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ দেবহাটা উপজেলার কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

এসময় বক্তারা সারাদেশের ন্যায় দেবহাটাকে শান্তিপূর্ণ রাখতে ও সকল সেক্টরে বৈষম্য দূর করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com