• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

আশাশুনিতে মাদ্রাসা প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
প্রধান শিক্ষকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা

আশাশুনিতে মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সমূহের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সিনিঃ শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আবুল হাসান, প্রতাপনগর জোন প্রধান মাওঃ মাছুম বিল্লাহ, বসুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, খরিয়াটি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আঃ অজেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, আমার কাছে ফাইল আটকে থাকবেনা, আমি ছুটিতে থাকলে সহকারী কমিশনার (ভূমি) আমার পক্ষে দায়িত্ব পালন করবেন। এখন আপনাদেরকে শিক্ষাদান ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সরকারি তথা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে পালনের মাধ্যমে মাদ্রাসাসমূহকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সচেতনার সাথে করতে হবে। প্রতিষ্ঠানের যে কোন সমস্যা নিয়ে তার সাথে শেয়ার করতে তিনি শিক্ষকবৃন্দকে আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com