• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫
সর্বশেষ :
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ

পাটকেলঘাটায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব’কে গণসংবর্ধনা

আল মামুন / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব'কে গণসংবর্ধনা

শ্বৈরাচারি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় ফরমায়েসি রায়ে ৪বছর কারাভোগ শেষে মুক্তির পর প্রথম সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বলফিল্ড মাঠে আগমণ উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজনে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তালা-কলারোয়ার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সরুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সরুলিযা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ: রকিব, যুবদলের উপজেলা সভাপতি মির্জা আতিয়ার রহমান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মন্টু উপজেলা কৃষকদলের আহবায়ক ডাঃ মামুনুর রহমান মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, হাবিবুল ইসলাম ইসলামের সহধর্মিণী শাহানা আক্তার বকুল প্রমূখ।

এসময় তালা, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার সকল বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com