• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২
সর্বশেষ :
সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ

অবশেষে মা রা গেল স্কুলছাত্র রাতুল

বগুড়া প্রতিনিধি / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
রাতুল

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় পুলিশের গুলিতে আহত স্কুলছাত্র রাতুল (১৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যায় সে। রাতুল বগুড়া শহরের ঘোনপাড়া এলাকার মুদি দোকনী মো. জিয়াউর রহমানেরর ছেলে ও বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
রাতুলের স্বজনরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর খবর শুনে বিকেলে পাড়ার ছেলেদের সাথে আনন্দ মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে রাতুল। বিকেল ৪টার পর আনন্দ মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে যায়, সে সময় পুলিশের এলাপাথাড়ি গুলি এসে রাতুলের মাথায় লাগলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসার পর তার অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেড় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত রাতে সে মারা যায়।
রাতুলের স্বজনরা আরও জানান, আজ সোমবার  দুপুর ১২টার পর হাসপাতাল থেকে রাতুলের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে। সেখানে জানাজা শেষে রাতুলের মরদেহ নেয়া হবে বগুড়া শহরের ঘোন পাড়ায় তার নিজ বাড়িতে। পরে বগুড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com