• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

শিবির কর্মীদের উপরে হা ম লার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ।

 

তিনি লিখিত অভিযোগে জানান, গত ০৩/১০/২০২৪ ইং তারিখে দুপুর ১১.৩০ মিনিটে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েক জন ছাত্রশিরিরের দায়িত্বশীল, এ মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্র শিবিরের দাওয়াতী কাজ করছিল। এ প্রতিষ্ঠানে বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিরিরের ছাত্রদের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে।

 

পরবর্তীতে এ প্রতিষ্ঠানে শিবিরের দায়িত্বশীল কর্মীদের কে আটকিয়ে রাখে। উপজেলা শিবিরের দায়িত্বশীলরা জানতে পেরে তাদের উদ্ধারের উদ্যেশ্যে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলাম সহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্য এর বাড়ির সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি,লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা করে গুরুতর জখম করে। শিবিরের ১জন কে কর্মীকে পানিতে ডুবিয়ে শ্বাষরোধ করে মারার চেষ্টা করে।

 

ছাত্রশিবিরের অন্য আর একটি টিম আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স জরুরী বিভাগে ভর্তি করে। তাদের ২জনের অবস্থ্য গুরুতর।

 

এলাকার জনগণ পূর্বের আক্রশে তাদের মটর সাইকেল ভাংচুর করে এবং তিনি আরো জানান, এ ভাংচুর সহ মালামাল ক্ষতিতে শিবির বা জামায়াত আদৌও জড়িত নয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আশিকুর রহমান ও শ্যামনগর পৌরসভা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com