• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডুমুরিয়ায় কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতির কমিটি গঠণ, অক্ষয় সভাপতি, সোহেল সম্পাদক

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)'র খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। প্রনব কুমার দাস (অক্ষয়) সভাপতি ও জাহিদুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

চলতি বছরের গত জুলাই মাসের তিন তারিখ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনার কে ডি এ এভিনিও ময়লপোতা মোড় (বিসিডিএস) (৫ম তলার) স্থায়ী কার্যালয়ে (বিসিডিএস) বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা শাখার কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

 

অত্র সমিতির সভাপতি এস এম মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে, কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ সমিতির বিগত দিনের উপজেলা কমিটি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে, সভাপতি ও ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের
ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং সাথে সাথে বিগত ২০১৭ সালের গঠিত উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

 

পরবর্তীতে সভাপতি ও সভায় উপস্থিত ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১ লা নভেম্বর শুক্রবার ডুমুরিয়ায় ১৭ সদস্যের নবগঠিত উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে যাদের ঠাঁই হলো- প্রনব কুমার দাস (অক্ষয়), সহ-সভাপতি এম এম আব্দুল জলিল ও সহ-সভাপতি শেখ আঃ জলিল। সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সোহেল। কার্যকরী সদস্য অসিম কুমার দে, অমেলেন্দু সাহা, মোঃ জাহিদুল ইসলাম, সাধন দাস, মঞ্জুর আহমেদ (রয়েল), মোঃ গোলাম মোস্তফা, বিপীন কুমার কুন্ডু, দেলোয়ার হোসেন লাল্টু, মোঃ বোরহান খান, শেখ জাকির হোসেন, এম আলী হাসান নয়ন, কৃষ্ণ মন্ডল ও সামছুর আরেফিন কাজল।

 

জেলা কমিটি গত ১ লা নভেম্বর ২০২৪ ইং শুক্রবার হতে নবগঠিত ডুমুরিয়া উপজেলা কমিটিকে সমিতির সকল প্রকার নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার সভাপতি এস এম মনিরুজ্জামান খান বলেন, ডুমুরিয়া উপজেলা শাখাকে ১লা নভেম্বর ২০২৪ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২৬ ইং মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com