• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময় শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা

সাতক্ষীরায় সড়ক দু র্ঘ টনায় তিন মোটরসাইকেল আরোহী নি হ ত

আল মামুন / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এস আই বিশ্বজিৎ সরকার জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরের আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে রাস্তায় উপরে ৩ জন পড়ে থাকতে দেখে। তাদের ধারনা মটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে ট্রাক চলে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com