• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৯
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি

অনলাইন ডেস্ক / ৭০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
ছবি সংগ্রহ

রাষ্ট্র সংস্কারের লক্ষে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনার করবে বিএনপি। বিগত কিছুদিন এই ৩১ দফাকে লিফটেল আকারে বিলির পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে। এবার তা নিয়ে বিশিষ্টজনদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

 

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৮ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি সেমিনারের বিষয়ে শুনেছি।’

 

বিএনপি সূত্র বলছেন, আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এই সেমিনারটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘৩১ দফা নিয়ে সেমিনার করার কথা শুনেছি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’

 

২০২২ সালের ১৯ নভেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ঘোষণা করে বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৭ দফাকে কিছুটা সংযোগ-বিয়োজন করে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

 

এর আগে, ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন। খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফার সঙ্গে সমন্বয় রেখেই বিএনপির এই ৩১ দফা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com