• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তালার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেক রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ফলাফল তুলে দেন তালা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মশারাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, নুরুন নাহার, রেশমা, প্রণব, মাওলানা মমিমুর রহমান, সেলিম হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি মোঃ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ে ক্লাসে ভাল ফলাফল করা কৃতি শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক পরীক্ষায় বিদ্যালয় হতে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 

ফলাফল অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা
উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com