• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

নগরঘাটায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

মো: আল মামুন / ৪৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
নগরঘাটায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জানুয়ারী) বিকালে ইউনিয়নের ১.২.৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এসময় ১ নং ওয়ার্ডে মো: আলম হোসেনকে সভাপতি, আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পর্যায়ক্রমে ১ নং ওয়ার্ডে আব্দুল গফুর সভাপতি, মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহ কে সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ডে সিরাজুল, ইবাদুল কামাল ও ৫ নং ওয়ার্ডে আক্তারুল ইসলাম বুলু, কামরুল ইসলাম রবিউল ইসলামকে নির্বাচিত করা হয়।

 

এসময় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য ও ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বনিম্ন ৯০ ভাগ ভোটারের উপস্থিতি থাকবে। অন্যান্য সময়ের মত রাতের ভোট হবে না। তাই আমাদের যোগ্য কর্মীদের থেকে ওয়ার্ড কমিটি গঠন ও সদস্য সংগ্রহ করতে হবে।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকার আহবায়ক শেখ তরিকুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধাতণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, তালা কলারোয়া নির্বাচনীয় সাংগঠনিক সদস্য প্রভাষক মোশারফ হোসেন, সার্চ কমিটির সদস্য ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদার, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক মো: আক্তারুজ্জামান মোড়লসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com