• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০
সর্বশেষ :
সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

সাতক্ষীরা প্রতিনিধি / ১৪০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সাংবাদিককে কারদন্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়, সম্প্রতি তালায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তালার ইউএনও শেখ মোহাম্মদ রাসেল। এ ঘটনার পর তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এদিকে কারাদণ্ডপ্রাপ্ত কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু সাংবাদিকদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর গত ২৪ এপ্রিল বিকেল ৩টা ৪৫ মিনিটে সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

 

সাতক্ষীরার সাংবাদিক নেতারা জানান, একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে এভাবে প্রতিক্রিয়া জানানো এবং সাংবাদিককে শাস্তি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

 

প্রসঙ্গতঃ তালার খলিলনগর ইউনিয়নসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মের প্রতিবেদন প্রকাশ করেছিলেন টিপু। তারই জেরে ২১ এপ্রিল ইউএনও রাসেল তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন বলে অভিযোগ সাংবাদিকদের। ঘটনার পর প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ইউএনওর সমর্থনে স্থানীয় ঠিকাদার ও রাজনৈতিক কর্মীরা ২৭ এপ্রিল মানববন্ধনের আয়োজন করেন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com