• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, সম্পাদক বললেন প্রোপাগান্ডা

অনলাইন ডেস্ক / ১০৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার পদ হারানোর খবরে সয়লাব।

 

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারের ফুল দেয় ছাত্রদল। সেখানে দেখা যায়নি রাকিবকে। এরপর থেকে তার পদ হারানোর গুঞ্জন আরও জোরালো হয়েছে।

 

যদিও এসব খবরকে ‘প্রোপাগাণ্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির।

 

সকালে জিয়াউর রহমানের মাজারের ফুল দেওয়ার সময় রাকিবের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। তিনি ঠান্ডা জ্বরে ভুগছেন। সেজন্য বিশ্রামে আছেন। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের ব্যাপারে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ওগুলো শতভাগ ভুয়া তথ্য।’

 

এদিকে, যার পদ হারানো নিয়ে এত কানাঘুষা এবং আলোচনা- সেই রাকিবুল ইসলাম রাকিব এখনো এ নিয়ে মুখ খোলেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com