• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে : হাবিবুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি / ৬১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার দুপুর সাড়ে ১২টায় পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

 

প্রধান অতিথি সাবেক এমপি হাবিব এসময় বলেন, দল মত র্নিবিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না। সকলকে আগলে রাখতে হবে।

 

তিনি আরও বলেন, তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। তিনি এসময় আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পাটকেলঘাটাকে উপজেলায় পরিণত করার প্রতিশ্রুতি দেন।

 

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল হক রাজুর সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দল নেতা ডাঃ মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com