• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

তালা-কলারোয়া হবে একটি নিরাপদ এলাকা: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে সকলে মিলেমিশে একটি নিরাপদ তালা-কলারোয়া গড়ে তুলতে চাই।”

 

তিনি বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করে মানুষের ওপর জুলুম-অত্যাচার ও অন্যায়-অবিচার যাতে কেউ করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মী, প্রশাসনিক কর্তা এবং সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থায় রূপান্তরিত করা হবে।”

 

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুগিপুকুরিয়া ছকিনা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন— তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, মেম্বার আব্দুল হামিদ, মাওলানা আব্দুর রাজ্জাক ও কবিরুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com