• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১০ নভেম্বর)সোমবার খুলনার সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী, কাশিমাড়ী, ভুরুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের মোট ৩২ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও কার্যকর হয়।

 

দুই দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের কার্যকর পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থাপনা, পরিস্থিতি বিশ্লেষণ, খাত নির্বাচন ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদি। সার্বিক পরিচালনা ও সমন্বয়ে ছিলেন রূপান্তর প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

 

সমাপনী সেশনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনা প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com