• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন, নেতৃত্বে রুমন বখতিয়ার

সাতক্ষীরা প্রতিনিধি / ৮৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।

 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

 

অনুমোদিত কমিটিতে নাজিফা নিশাত নুহা সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আল-আমিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

 

অনুমোদনপত্রে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করার জন্য সাতক্ষীরা জেলা শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখা এবং শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com