• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৮
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী

মুরাদ হোসেন, মাগুরা / ২৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামানের কাছে  সংসদীয় আসন-৯২ এর মনোনয়ন ফরম জমা দেন।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বিকালে দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এ্যাড: নিতাই রায় চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারে কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন সকাল তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

আরো পড়ুন – নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

 

জানা যায়, মাগুরা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচনী এলাকার জনসভায় তিনি বলেছিলেন- বিএনপি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবেন। কিন্তু গত ২৬ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী এবং সক্রিয় রাজনীতি অবসরের ঘোষণা দেন।

 

ফলে মাগুরা-২ আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরী বিএনপির একক প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র জমা দেন। এতদিন সাধারণ মানুষের মুখে শুনা যেতো কাজী সালিমুল হক কামালই নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী। আবার কেউ কেউ ধারণা করতেন ত্রিমুখী রড়াইয়ের। তবে এখন দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ্যাড. নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ জামায়তে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এম বি বাকের। লোকমুখে চাহর হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

 

অপরদিকে মাগুরা-১আসনেও কাজী সালেমুল হক কামালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কাজী সালিমুল হক কামালের নির্বাচন থেকে সরে যাওয়ায় মাগুরা-১ আসনেও বিএনপি মনোনীত একক প্রার্থী হিসেবে থেকে গেলেন মনোয়ার হোসেন খাঁন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com