• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক / ৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
এতে চার আসনে বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়।

 

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।

 

সাতক্ষীরা-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন-এর দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

 

সাতক্ষীরা-৩ আসন থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনির মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন।

 

সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এস এম মোস্তফা আল মামুন। তিন মনোনয়নপত্র বাতিলহয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদের।

 

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com