• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৭
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

দেবহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত দুই চোরকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকেও আটক করা হয়।

 

এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-০৮, তারিখ-১৭/০১/২০২৬ ইং।

 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের হেফাজত থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি লোহার রড ও একটি সেফটি বেল্ট উদ্ধার করা হয়।

 

এছাড়া একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত তিন আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com