• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫২
সর্বশেষ :
শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ

তালায় আচরণবিধি লঙ্ঘনে দুই নির্বাচনী কার্যালয়কে জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ৪২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি নির্বাচনী কার্যালয়কে জরিমানা করা হয়েছে।

 

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে তালা উপজেলার জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে গেট স্থাপন এবং বিএনপির তালা উপজেলা কার্যালয়ে আলোকসজ্জা নির্বাচন আচরণবিধি পরিপন্থী হওয়ায় উভয় কার্যালয়কে সতর্কতার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com