• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

অনলাইন ডেস্ক / ৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

 

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানিয়েছেন, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

 

এ ছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

 

অ্যাপটি একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। যার মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর-সহ বিভিন্ন তথ্য থাকে।

 

অ্যাপটি ইনস্টল করে ভোটাররা জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানতে পারবে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের ভোগান্তি কমানো এবং তথ্যপ্রাপ্তি সহজ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে ভোটকেন্দ্র খুঁজে পেতে কিংবা নির্বাচন-সংক্রান্ত তথ্য জানতে আর আলাদা করে কোথাও যেতে হবে না।

 

উল্লেখ্য, এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই অ্যাপটি চালু করা হয়েছিল। এবারও ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে নতুন করে এটি ব্যবহার উপযোগী করে চালু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com