• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৯
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

তালায় জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম স্বপদে বহাল

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামকে স্বপদে বহাল করেছে কেন্দ্রীয় জাতীয় পার্টি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ জারি করা হয়েছিল। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি লিখিত জবাব দাখিল করেন। জবাব পর্যালোচনার পর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশক্রমে তা সন্তোষজনক বিবেচিত হয়। ফলে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি পূর্বের দায়িত্বেই বহাল থাকছেন।

 

স্বপদে বহালের ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলেন, সব ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। নতুন উদ্দীপনায় দলকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন তারা।

 

এস এম নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যানের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি সবসময় দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং থাকবেন। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের মাধ্যমে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বলে তিনি অভিযোগ করেন। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com