• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

খুলনায় ভোক্তা-অধিকার অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম আজ বৃহস্পতিবার তদারকিমূলক অভিযান পরিচালনা করে।

 

এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেজরিমানা করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

 

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার পুরাতন যশোর রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আর আর এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার কাস্টমস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে চিশতিয়া ঘর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং জনতা ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে মেসার্স হানিফ স্টোরকে ৫ হাজার টাকা এবং এনামুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অস্থায়ী ফল ঘর কে ২ হাজার টাকা, হাছান ফল ঘরকে ২ হাজার টাকা এবং কালাম ফল ঘর কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার হাট চাদনী ও কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজয় ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাপ্পি ব্রয়লার কে ৩ হাজার টাকা এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা ও বিরেন ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার সুলতান পুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খানপুর স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স জিসান ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার মজমপুর গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আকাশ ফল ভান্ডার-কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং মজমপুর ফল ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আলম ফল ভান্ডার-কে ১ হাজার টাকা, ফিরোজ ফল ভান্ডার-কে ৫ হাজার টাকা, আমির হামজা সবজি ভান্ডার কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার ৫ শতটাকা জরিমানা আরোপ করা হয়।

 

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে নওরিন মুসলিম স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এবং মুসলিম সুইটস-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ জরিমানা আরোপ করা হয়।

 

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিল্পি ডাল মিল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

 

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com