• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

সবার সাহায্য চায় লিভার সিরোসিসে আক্রান্ত মুন্না গাজী

জিএম রিয়াজুল আকবর, ‎বিশেষ প্রতিনিধি / ৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তানজিমুল উম্মাহর অফিস সহকারী মোঃ মুন্না গাজী দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাকে বাঁচাতে পরিবার এখন মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন জানাচ্ছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন মুন্না গাজী। চার মাস আগে গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন ভর্তি ছিলেন। সেসময় চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আবার কর্মস্থলে যোগ দেন। তবে রমজানের কিছুদিন আগে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার লিভার সিরোসিস শনাক্ত করেন।

 

বর্তমানে তার চিকিৎসা ব্যয় প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
মুন্নার পিতা মোঃ বাবুল গাজী জানান, তারা অত্যন্ত দরিদ্র পরিবার। দিনমজুরির আয়ে সংসার চলে। নিজেদের কোনো জমিজমা নেই। বড় ছেলের চিকিৎসায় আগেই যা ছিল সব ব্যয় হয়ে গেছে। এখন টাকার অভাবে ছোট ছেলে মুন্নার চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। মুন্না গাজীকে বাঁচাতে সহৃদয় ব্যক্তিদের সাহায্য একান্ত প্রয়োজন।

সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ মুন্না গাজী
পিতা: মোঃ বাবুল গাজী
গ্রাম: কালাবগী
উপজেলা: দাকোপ
জেলা: খুলনা
মোবাইল: ০১৯৫১৪২১৬৩৫

 

মানুষ মানুষের জন্য। একটু সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com