• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় র‌্যাব-৬ এর অভিযানে একটি জীবিত তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী র‌্যাবের এসআই (নিঃ) মোঃ সানাউল্লাহ। দেবহাটা থানায় দায়ের হওয়া মামলার নম্বর- ১১।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বাকাল এলাকায় টহল ডিউটির সময় ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দেবহাটা উপজেলার কুলিয়া টিকেট গ্রামের মোঃ মোমিন (৫২), পিতা-মৃত বাবর আলী মোল্লা, তার ঘরের ভেতরে একটি বন্যপ্রাণী বিক্রির জন্য অবস্থান করছে।

 

খবর পেয়ে র‌্যাব-৬ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি জীবিত তক্ষকসহ মোঃ মোমিনকে আটক করা হয়। জব্দ করা তক্ষকটি কালো রঙের ডোরাকাটা, দৈর্ঘ্যে প্রায় ১৩ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তক্ষক ধরে অবৈধভাবে বিদেশে পাচার করে আসছে। এই চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

তিনি আরও জানান, জব্দ করা তক্ষকটি আদালতের নির্দেশনা অনুযায়ী অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com