• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার

তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
লাশ উদ্ধার

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা উপজেলায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

 

নিহতের ভাই জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, “গতকাল রাত ৩টার দিকে আমার ভগ্নিপতির ভাই আমাদের জ্যোতির মৃত্যুর খবর জানায়। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার বোনকে খাটের ওপর শোয়ানো রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে টিস্যু দিয়ে রক্ত মুছে ফেলার চিহ্ন ছিল। সেই রক্তমাখা টিস্যুগুলো রান্নাঘরের পাশে পাওয়া যায়। আমার বোনকে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

অন্যদিকে, স্বামী আশরাফুলের ভাই রাজ্জাক সরদার বলেন, “মঙ্গলবার দুপুরে আশরাফুল ও তার স্ত্রী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে আমার স্ত্রী হালিমার ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ৪০০ টাকা নিখোঁজ হয়। পরে জ্যোতির কাছে সেই টাকা পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুল তাকে চড়-থাপ্পড় দেয়। পরে আমরা বিষয়টি মিটিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমার ধারণা, এই ঘটনার জেরে ক্ষোভ থেকে জ্যোতি রাতে আত্মহত্যা করেছে।”

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com