• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তালা উপজেলা সমিতি ঢাকা ও পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা’র সাংগঠনিক সম্পাদক এবং নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি ঈদ পরবর্তি সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজারে ১০ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

 

সম্প্রতি (২৭ মার্চ) শুক্রবার পোড়ার বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগকালে তিনি এসব লিফলেট সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।

 

লিফলেটে মনিরুল ইসলাম মনির স্থানীয় উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সেবা প্রদান, কৃষক ও শ্রমজীবী মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশু নিরাপত্তা জোরদারসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন।

 

এ সময় তরুণ এই চেয়ারম্যান প্রার্থী বলেন, “২নং নগরঘাটা আমার জন্মভূমি, আমার প্রাণ। এ ইউনিয়নকে আমি শান্তি, উন্নয়ন ও সম্মানের জায়গায় দেখতে চাই। যেখানে কোনো মা-বাবাকে সন্তানের মাদকাসক্তি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। থাকবে না জমি দখলের ভয়, আর বিচারের জন্য কাঁদতে হবে না কোনো অসহায় ভুক্তভোগীকে।

 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে নগরঘাটা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়নে পরিণত করবো। জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।

 

এসময় তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com