• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম

নিজস্ব প্রতিনিধি / ৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য দুইজনকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, শিমুলবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আ: রহমান বাবলু ও আ: রাশেদ সরদার এবং আ: রহমান বাবলুর পুত্র শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

 

তাদের মাদক ব্যবসার কারনে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে মেম্বার, চেয়ারম্যান ও এমপির সুপারিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে শিমুলবাড়ীয়া ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছয়ফুল্লাহ সরদারের পুত্র জয়নাল সরদার ও শুকুর আলীর পুত্র হাবিবুর রহমানকসহ আরও কয়েকজনকে চায়নিজ কুড়াল, লোহার রড বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ প্রতিনিধিকে জানান- শিমূলবাড়ীয়ার ঘটনায় এজাহার পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com