• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪০
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে তদারকির অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জোহা ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুকিত পার্থ নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল সংগ্রহ করছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি ফিলিং স্টেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করে তেল বিতরণ ও মজুত সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান এবং তদারকির ভান করেন।

 

একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com