• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :

সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন, গার্ড অব অনার ও দিকনির্দেশনা প্রদান

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা সদর থানায় পরিদর্শন করেছেন জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ তারিখে তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টার তদারকি করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি পেশাগত দায়িত্ব আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশনা দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরীসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com