• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ আবারো ভেঙে হুমকির মুখে পড়েছে। রবিবার সন্ধ্যায় ভাঙ্গনের খবর শুনে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ সময় প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ আব্দুল সালাম, বড়দল ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক চেয়ারম্যান আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, গোয়ালডাংগা বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার (ভুট্ট) সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বেড়িঁ বাঁধে ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের শুরু থেকে আস্তে আস্তে প্রায় ৬০০ মিটার ওয়াবদা রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

 

তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের এসডি রাশেদুল ইসলাম ২০২৫ সালের ১৪ই মার্চে পরিদর্শন করেন। পরিদর্শন করে তিনি ১০০ মিটারের কাজ করা হবে বলে আশ্বস্ত করেন। যেটা বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।

 

সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে ২৫ সালের (৭ এপ্রিল) থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বাজার রক্ষা বেড়িবাঁধের কাজে হাত দেওয়া হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর সরকারি বরাদ্দ অনুযায়ী পুনরায় আবার কাজ শুরু হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। ভাঙ্গনে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং এর কাজ করার কথা থাকলেও সেটা করা হয়নি এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

 

এছাড়া কাজের ধীরগতি হওয়ায় বাজারের নির্মাণাধীন চান্নি এবং বাজারের পাইলিং ভেঙে নদীতে বিলীন হওয়ার পথে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com