• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৪
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজগর আলী, ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মমিনুর রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শওকত হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহমুদ হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম।

 

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য ১, ২ ও ৩নং ওয়ার্ডের মোছাঃ খাদিজা পারভীন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মোছাঃ ফরিদা পারভীন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মোছাঃ রাহিলা পারভীন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দফাদার মোঃ আজিজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভিজিডব্লিউবি প্রকল্পের আওতাভুক্ত হতদরিদ্র পরিবারের উপকারভোগীদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com