• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুবিধাবঞ্চিত ও কেস ম্যানেজমেন্টকৃত শিশু এবং তাদের পরিবারের কল্যাণে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) শ্যামনগর উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং চাইল্ড সেনসিটিভ সোসাইল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ ২ এর সহযোগিতায় ফ্যামিলি কিক বক্স বিতরণ করা হয়।

 

এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কিট বক্স বিতরণের মাধ্যমে এসব পরিবারের প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি শিশুদের নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

 

পরে প্রধান অতিথি সুবিধাবঞ্চিত ও কেস ম্যানেজমেন্টকৃত শিশুদের পরিবারের হাতে ফ্যামিলি কিট বক্স তুলে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com