• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

 

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

 

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে নির্বাচন শুরু হবে এবং পরবর্তী এক বছরের মধ্যে সব ধাপের ভোটগ্রহণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com