• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬

না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর উপজেলা টিকা কেন্দ্রে কলেরা টিকার ২য় ডোজ খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলা টিকা কেন্দ্রে কলেরা টিকার ২য় ডোজ খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ডোজ গ্রহণকারীদের ২য় ডোজ দেওয়ার এ কার্যক্রম চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

 

ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। যারা ইতোমধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদের ১ম ডোজ নেওয়ার সময় দেওয়া কার্ড সঙ্গে নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com