• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বিষ্ণুপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাফিজুর রহমান শিমুল / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে ২লক্ষ টাকার ৮দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবীর, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরজামান, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান , কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, সাতক্ষীরা জেলা তাতিদলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফা, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু সাবেক সদস্য সচিব ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, আহবায়ক আব্দুল আজিজ গাইন, শহিদুল ইসলাম শহিদ, মহিউদ্দিন মোড়ল, মেহেদী হাসান বাবু প্রমুখ।

 

এসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ান ফুটবল একাদশ ১-০ গোলে কুশুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com