• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ

দেবহাটা প্রতিনিধি / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে একটি অফিসে আটকিয়ে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৪৬)।

 

অভিযোগের বিবাদীরা হলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য সখিপুর গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৬৮) ও চন্ডিপুর গ্রামের মনিরুল ইসলাম মনি (৪০)। মারপিটে আহত বাদী ইয়াকুব সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

 

অভিযোগ মতে জানা যায়, সখিপুর মৌজার ৭৩৮ নং এসএ খতিয়ানভুক্ত বিআরএস ১৬৪৯ এর ৩২৭১ ও ৫৪৩৭ নং হাল দাগে ৯৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি বাদী ইয়াকুবের স্ত্রী জেসমিন বেগমের নামে কোবালা দলিলমূলে ক্রয় করা। তারা জমি কেনার পর থেকে সেখানে ঘরবাড়ি বেধে ও ফসলফলাদী লাগিয়ে ভোগদখলে আছে। বিবাদীরা তাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদ করার জন্য গত কয়েকমাস যাবৎ নানারকম ভয়ভীতি মিথ্যা মামলা দেয়াসহ নানারকম হুমকি দিয়ে আসছে।

 

গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে ইয়াকুবের চাচাতো ভাই আব্দুল করিমকে বিবাদীরা সখিপুর মোড় থেকে ধরে মোনাজাত মার্কেটের একটি দলীয় কার্য্যালয়ে আটক করে মারপিট করে।

 

খবর পেয়ে বাদী তার ভাইকে ছাড়াতে গেলে বিবাদীরা তাকেও আটক করে মারপিট করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com